• রাজনীতি

‎আমার নাম ‘ফজু পাগলা’ দিয়েছে জামায়াতে ইসলামী: ফজলুর রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার ‘ফজু পাগলা’ নাম দিয়েছে জামায়াতে ইসলামী। আমাকে হত্যা করতে চায়। কাল রাতে বা পরশু রাতে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।
‎
‎সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
‎
‎ফজলুর রহমান বলেন, বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।
‎
‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে– আমি এ কথা বলিনি। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনুন। আমি কোথায় এ কথা বলেছি বলেন। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব। আর শোকজের উত্তর আমি আমার দলকে দেব। 
‎
‎বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি নিশ্চিতভাবে বলব, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo