• শিক্ষা

‎ডাকসু নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার ২১ প্রার্থীর

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ (২৫ আগস্ট)। এদিন মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
‎
‎সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন ২১ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের তথ্য জানিয়েছেন।
‎
‎তিনি বলেন, মেজর কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এমনটি যেন ভবিষ্যতেও না ঘটে, তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে, লিখিতভাবে জানালে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মঙ্গলবার থেকে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এখন পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
‎
‎প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে। মঙ্গলবার সকাল ১১টায় সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান ড. জসিম উদ্দিন।
‎
‎ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু প্রশ্নের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার, ভোটকেন্দ্র, আনুষ্ঠানিক প্রচারণা ও প্রার্থী উমামা ফাতেমাকে ঘিরে আলোচনা স্পষ্ট করা হয়। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালানোর বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলেও জানানো হয়।
‎
‎এদিকে ভোটকেন্দ্র বৃদ্ধির বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এবার কোনো নতুন ভোটকেন্দ্র যুক্ত করা হবে না।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo