• লিড নিউজ
  • শিক্ষা

‎বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে চীন: ইউজিসি চেয়ারম্যান

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়; এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।
‎
‎সোমবার দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রফেসর ফায়েজ বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে নিরলসভাবে সমর্থন দিয়ে আসছে- যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের অব্যাহত সহযোগিতা ও বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
‎
‎তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে- যা দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।
‎
‎অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই’র সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপিং।
‎
‎অনুষ্ঠানে এই বছর সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই’র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলের চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাশে নিলম্বর।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo