• রাজনীতি

মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল আ. লীগ: মঈন খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ। তারা সে সময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে মুখিয়ে আছে জানিয়ে ড. মঈন বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এতে, জনগণের ভোট দেয়ার প্রত্যাশা পূরণ হবে।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমত ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন।

এসময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া করা হয়।

মন্তব্য (০)





image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

১

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

২

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

৩

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৪

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

  • company_logo