• শিক্ষা

ডাকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন মনোনয়ন স্থগিত হওয়া ৩৪ জন

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আবেদনপত্রে ত্রুটি থাকায় স্থগিত হওয়া ৪৭ প্রার্থীর মধ্যে আপিল করা করা ৩৪ প্রার্থীই নির্বাচনের সুযোগ পাচ্ছেন। 
‎
‎রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিজ অফিসের সামনে এসব কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
‎
‎তিনি বলেন, যে ৩৪ প্রার্থী আপিল করেছিল তাদের পক্ষেই রায় হয়েছে বলে আনঅফিসিয়ালি আমরা জানতে পেরেছি। অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
‎
‎ভোটার তালিকায় মেয়েদের ছবি বিতর্কের বিষয়ে তিনি বলেন, আমরা নোটিশ দেব। আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ছবিগুলো আমরা সরিয়ে দেব।
‎
‎তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ-১ ও ২ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চসহ বেশ কয়েকটি পেজের বিষয়ে বিটিআরসি অফিসে জানানো হয়েছে। আশা করি খুব দ্রুতই পেজগুলো বন্ধ হয়ে যাবে। 

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo