• খেলাধুলা

খরচ লাখ টাকা, রিসোর্টে সভার আড়ালে ‘পিকনিক’ করল বাফুফে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মতিঝিলপাড়ায় সুরম্য অট্টালিকা আছে বহাল তবিয়তে। তবু বাফুফের নির্বাহী কমিটির সভাটা বাফুফে ভবন থেকে অনেক দূরে এক রিসোর্টেই করতে হলো ফেডারেশন কর্তাদের। কেন, তার কোনো ব্যাখ্যা আসেনি।

এই সভা হয়েছে তিনশো ফিট সংলগ্ন দ্য ম্যাড ফার্ম নামের একটি রিসোর্টে। সেখানে গতকাল দুপুরে বসেছিল এই সভা। এই বৈঠক থেকে অবশ্য কোনো সিদ্ধান্তও আসেনি। শুধু মেয়েদের ফুটবলে কিছু সাফল্যে অভিনন্দন জানিয়ে শেষ হয় লাখ লাখ টাকা ব্যয়ের এই সভা।  

এক বছর হতে চলল সাবিনাদের সাফ জয়ের পুরস্কার দেড় কোটি টাকা এখনো দেয়নি বাফুফে। শনিবার সভা শেষে ফের সেই বুলি আওড়ালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম। 

তার কথা, ‘আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে। ভুটান থেকে তারা লাওসে খেলতে গিয়েছে। যখন দেশে আসবে তাদের সঙ্গে আমরা আলাপ-আলোচনাসাপেক্ষে পুরস্কার বুঝিয়ে দেব।’ 

আফঈদাদের দেশের বাইরে খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। আমিরুলের কথায়, ‘আমাদের কোচ এখন দেশের বাইরে রয়েছেন। কোচ আসার পর মেয়েদের নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। তাদের জন্য আমরা খুব সুন্দর পরিসরে দেশের বাইরে অনুশীলনের ব্যবস্থা করব। দুটি প্র্যাকটিস ম্যাচও নিশ্চিত হয়েছে। সেটা খুব শিগগিরই আপনাদের জানাব।’ 

এত কিছু বললেও নির্দিষ্ট করে ফুটবল অগ্রগতির কোনো সিদ্ধান্ত হয়নি এ সভায়। সভার আড়ালে মূলত রিসোর্টে পিকনিকের আমেজেই ছিলেন বাফুফের কর্মকর্তারা।

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo