• রাজনীতি

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করল এনসিপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

গত ১৭ জুন ‘নৈতিক স্খলনজনিত অভিযোগে’ সারোয়ার তুষারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল এনসিপি। পরে তিনি দলের শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন।

জবাব বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এনসিপি তাকে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। এ সময়ে তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন এবং নরসিংদীতে পদযাত্রাসহ সব কার্যক্রমে অংশ নেননি।

দুই মাসের সাংগঠনিক বিরতি শেষে সারোয়ার তুষারকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এনসিপি। এর মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ সংশ্লিষ্ট শোকজ নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo