ফাইল ছবি
নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে মে অথবা জুন মাসে। পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরে এ পরীক্ষা হবে।
শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে আরও হয়, পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে পূর্ণ সময়ের মধ্যে এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী নেওয়া হবে।
শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে এনসিটিবি।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)