• শিক্ষা

একাদশে ভর্তি কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের ৩৭৮টি কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। এছাড়া প্রথম ধাপে আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া পাঁচ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী রয়েছে। একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

গত বুধবার রাতে এই ফল প্রকাশিত হয়। ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সারা দেশের আট হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও আলিম মাদরাসা) একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। সেখানে কেউ পছন্দক্রম দেয়নি।

প্রকাশিত ফলের তথ্য মতে, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে আবেদন নেওয়া হয়। এ সময়ের মধ্যে ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম (চয়েজ) দিয়েছে ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি।

অনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন।

কোনো কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন। যদিও যারা কলেজ পায়নি তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, যারা কলেজ পায়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের অনেক আসন রয়েছে। সবাই ভর্তির সুযোগ পাবে।

তবে যারা কলেজ পায়নি, তারা যেন দ্বিতীয় ধাপের আবেদনে গিয়ে নতুন কিছু পছন্দের কলেজ যোগ করে দেয়; একই সঙ্গে তারা যেন ১০টি পছন্দক্রম পূরণ করে।

 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo