• শিক্ষা

ডাকসুর কাজ নেতা তৈরি নয়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা: সাদিক কায়েম

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, ডাকসুর কাজ হলো শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম।
‎
‎শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‎
‎ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, প্রশাসনিক কাজকে পুরোপুরি ডিজিটালাইজড করে শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা হবে।
‎ 
‎রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থীদের ভোগান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানকার কাজ এখনও মান্ধাতার আমলের মতো চলে। শিক্ষার্থীদের এক কাজের জন্য বারবার দৌড়াতে হয়। ভিপি নির্বাচিত হলে রেজিস্ট্রার ভবনে লাল ফিতার দৌরাত্ম্য চিরতরে বন্ধ করে দেওয়া হবে। 
‎ 
‎সাদিক কায়েম বলেন, দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশীপের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধান করা হবে। স্বাস্থ্য সুরক্ষা, খাবারের মানোন্নয়ন করা হবে।
‎
‎ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দ্রুতই ইশতেহার ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসন পুরোপুরি ব্যার্থ বলেও মন্তব্য করেন সাদিক কায়েম।
‎
‎এ সময় ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ভিপি প্রার্থীর বিরুদ্ধে নানা কনটেন্ট তৈরি অভিযোগ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক আচরণ করছে, ডাকসু নির্বাচন নিয়ে আমরা আশংকায় আছি।
‎
‎এছাড়াও ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo