• শিক্ষা

ডাকসু নির্বাচন: প্রাথমিক ধাপে বৈধ মনোনয়নপত্র ৪৬২, ত্রুটিপূর্ণ ৪৭

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জমা দেয়া মনোনয়নপত্রের প্রাথমিক ধাপের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এতে জমা দেয়া ৫০৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪৬২টি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। যাদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী রয়েছেন ৬২ জন। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্রের সংখ্যা ৪৭টি।
‎
‎বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, আগামী ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। ২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
‎
‎এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবে না কেউ। প্রচারণা শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে। উল্লিখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। সেইসাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎উল্লেখ্য, যাচাই-বাছাইয়ের প্রাথমিক ধাপ শেষে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, হল সংসদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১০৮ জন।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo