• খেলাধুলা

সেমির সমীকরণ কঠিন হলো বাংলাদেশের

  • খেলাধুলা

ফাইল ছবি

‎স্পোর্টস ডেস্ক: ডারউইনে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের পক্ষে সাইফ হাসান ৩৫ বল খেলে ৪৫ রান করেন।
‎
‎জবাবে খেলতে নেমে মেলবোর্ন স্টার্স ১৯ ওভারে ২ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। প্রথম দিকে ভালো বোলিং করে বাংলাদেশ ১০০ রান পর্যন্ত ৫ উইকেট তুলে নেন হাসান মাহমুদরা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের মোড় বদলে দেন জোনাথন মারলো (৩৮ বলে ৬১) ও ক্রিশ্চিয়ান হোয়ে (অপরাজিত ১৫)।   
‎
‎ব্যাটিংয়ে ফর্মে থাকা জিশান আলম মাত্র ১৩ রান করে আউট হন। নাঈম শেখও ধীরগতিতে ২১ বল খেলে ১৯ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ব্যর্থ থাকায় দলের ইনিংস বড় করতে পারেনি। নুরুল হাসান সোহান ২৭ বল খেলে ৩৩ রান করেন আর  রাকিবুল হাসান মাত্র ৪ রান করেন। শেষদিকে ইয়াসির আলি ১৭ বল খেলে দলীয় স্কোরে ২৯ রান যোগ করেন। এদিকে ৫ ম্যাচের মধ্যে তৃতীয় হার দেখায় বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন কঠিন হয়ে গেলো। পরের ম্যাচ জিতলেও অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে সোহানদের।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo