• জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এ বিষয়ে শুনানির তারিখ আগামী ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত শেষ করার আবেদন জানান আইনজীবী শিশির মনির। এ বিষয়ে শুনানির তারিখ আগামী ২৬ আগস্ট ধার্য করেছেন আপিল বিভাগ।

এদিন শিশির মনির আদালতে বলেন, সামনে বড় ছুটি শুরু হবে। তবে একটি বিষয়ে সমাধান জরুরি- তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি এখনো শেষ হয়নি। তালিকায় আসলেও শুনানি হয়নি।

জবাবে প্রধান বিচারপতি বলেন, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতে পারি, তবে শুনানি শেষ করতে পারব কিনা নিশ্চিত নই। এ সময় শিশির মনির বলেন, মাই লর্ড, এই তারিখ নির্ধারণ করলেই আপাতত কিছুটা সমাধান হবে। পরে আদালত আগামী ২৬ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেন।

২০০৮ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রতিটি নির্বাচনই কঠোর সমালোচনা হয়েছে। রাতের ভোট ‘একতরফা’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

এর আগে ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। বৈঠকে এর গঠন ও কাঠামো এবং এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে।

 

মন্তব্য (০)





image

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

নিউজ ডেস্ক : অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি...

image

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্র...

নিউজ ডেস্ক : বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগর...

image

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এ...

image

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান...

নিউজ ডেস্ক : শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দ...

image

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দেশের জালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন ...

  • company_logo