• জাতীয়

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই হালনাগাদ তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব ধরনের পাসপোর্টে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না; বরং পাসপোর্টের শ্রেণিভেদে সুবিধাটি নির্ধারিত হচ্ছে। 

চুক্তিবদ্ধ ৩৪টি দেশের মধ্যে কেবল মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন এবং একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরা বাংলাদেশে আসতে পারবেন। 

তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এই সুবিধা কার্যকর হবে না। 

তালিকা অনুযায়ী, সর্বাধিক ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো— সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া। 

অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সীমিত রয়েছে কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের মধ্যে। ফলে এই দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এবং বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও ওই দুই দেশে একই সুবিধা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এই তালিকার ভিত্তিতে পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট দেশের নির্ধারিত পাসপোর্টধারীরা বাংলাদেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে আলোচনায়, ১০০ টাকায় দেখা মিল...

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্...

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান...

২

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ ...

image

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ...

৩

নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...

image

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo