• জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

১৯৯৪ সালে সহকারী কমিশনার পদে চাকরিতে যোগদান করে আবু তাহের বিভিন্ন উপজেলা এবং মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ এবং সরকারি কাজে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, ভিয়েতনাম, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

বৃন্দাবন সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তাহের মুহাম্মদ জাবের ছাত্র জীবন থেকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন।

 

মন্তব্য (০)





image

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১

নিউজ ডেস্কঃ ১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে আলোচনায়, ১০০ টাকায় দেখা মিল...

২

নিজস্ব ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্...

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ ...

image

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ...

৪

নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...

  • company_logo