ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও আবারও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জোড়া পেনাল্টি গোলেই মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। নির্ভুল শটে ডানপাশের নিচের কোন দিয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তবে বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোকে। ফলে ডাগআউটে থাকতে না পেরে বাকি সময় সহকারী কোচকে ফোনে নির্দেশনা দেন তিনি।
৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। কিন্তু শেষ মুহূর্তে আবারও ভরসা দেন সুয়ারেজ। ৮৯ মিনিটে দ্বিতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।
অবশেষে ২-১ ব্যবধানে জিতে লিগস কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে মায়ামি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...
নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায়...
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

মন্তব্য (০)