ফাইল ছবি
নিউজ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, দেশের সব কলেজ ও মাদ্রাসায় এবার কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন করা যায়। এ সময় ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করে, যাদের ফল আজ প্রকাশিত হয়েছে।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করে। পরে ফল পুনর্নিরীক্ষণে আরো চার হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করে। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ আট হাজার ২১৮।
নিউজ ডেস্কঃ ১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩...
নিজস্ব ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্...
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ ...
নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...

মন্তব্য (০)