ফাইল ছবি
নিউজ ডেস্ক : জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপির একটি সূত্র জানিয়েছিল, দলটি ২১ আগস্ট তাদের মতামত জমা দেবে। এদিকে, রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ বুধবার জানিয়েছে, আগামী ২২ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল। তখন দলগুলোকে ২০ আগস্টের মধ্যে তাদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল।
নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজল...
নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...
নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

মন্তব্য (০)