• শিক্ষা

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। বুধবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।
‎
‎এরআগে, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। ১৮ আগস্ট শেষদিন থাকলেও তা বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। শেষদিনে প্যানেল ঘোষণা করবে একাধিক দল। এসব প্যানেলে একাধিক চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
‎
‎টানা আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোনো ব্যক্তি একাধিক মনোনয়নপত্রও নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন।
‎
‎জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্যও অনেকে মনোনয়নপত্র কিনেছেন। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্রসংগঠন এবং ছাত্রদল।
‎
‎হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ১১২টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩, জগন্নাথ হলে ৭৪, ফজলুল হক মুসলিম হলে ৮৬, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০, রোকেয়া হলে ৫৩, সূর্যসেন হলে ৯৫, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮০, শামসুন নাহার হলে ৪২, কবি জসীমউদ্দীন হলে ১০৬, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯৮, শেখ মুজিবুর রহমান হলে ৭৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৯, অমর একুশে হলে ৯১, কবি সুফিয়া কামাল হলে ৮৮, বিজয় একাত্তর হলে ৯৬ এবং স্যার এএফ রহমান হলে ৮২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
‎
‎রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে একজন প্রার্থী কেবল একটি পদেই নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে একটি পদ রেখে বাকিগুলোয় মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।
‎
‎দীর্ঘ ছয় বছর পর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo