ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সকালে একটি ফ্লাইটে মির্জা আব্বাস ব্যাংকক গিয়েছেন। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন। সেখানে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস।
এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন।
এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)