• রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিলেন তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুপুর ৩টায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা শুরু হয়েছে। ভার্চুয়ালি সে সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‎
‎বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
‎
‎এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে সভাপতি এস এম জিলানী ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‎
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি সমূহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo