• রাজনীতি

ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল যেন মনোনয়নপত্র ক্রয় করতে না পারে তার জন্য মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

‎প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আজ ড. ইউনূসের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন এই পরিস্থিতি হবে? 

‎তিনি আরও বলেন, সারা দেশে আইন বহির্ভূতভাবে মব হচ্ছে। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণ আজ ঠিকমতো আইন প্রয়োগ হচ্ছে না।

‎বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ বেআইনি কাজ হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে। রংপুরে দুজন সংখ্যালঘুর জীবন গেছে মবে। এরকম পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করতে পারি না।

‎তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।

‎বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশে যেসব ভোট কেন্দ্র করা হয়েছে, সেগুলো বাতিল করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, সেই সময়ে একটা নির্বাচন হয়েছে ভোটার শূন্য, আরেকটা হয়েছে মধ্যরাতের ভোট আর সবশেষ ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন।

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo