ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সাবেক কোচ ভেলোরিও তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌনের অভিযোগের ভিত্তিতে কিংসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। চুক্তির অর্থ না পাওয়ায় এ মাসের শুরুতে কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছিলেন তারা। তিতা ও চাকরৌনের অভিযোগ পর্যালোচনার পর ফিফা এখন কিংসকে জবাব দেওয়ার জন্য ২৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। তিতা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ওমানের ক্লাব আল-সিবের কোচ।
ওমান থেকে তিতা মিডিয়াকে বলেন, ‘অভিযোগ এখন তদন্তাধীন। আমার আইনজীবী জানিয়েছেন, ফিফা আমাদের মামলার বিষয়টি নিয়ে ক্লাবের কাছে ব্যাখ্যা চেয়েছে। তারা কিংসকে ২৭ আগস্টের মধ্যে জবাব দিতে বলেছে।’
কিংসের ব্যাখ্যা পাওয়ার পর রায় ঘোষণা করবে ফিফা। যদি কোচের দাবি সত্য প্রমাণিত হয়, তবে ফিফা ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলবে। ওই সময়ের মধ্যে তিতা ও চাকরৌনের পাওনা কিংস পরিশোধ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা। শাস্তির মধ্যে থাকতে পারে নতুন খেলোয়াড় দলভুক্তিতে নিষেধাজ্ঞা, লিগের পয়েন্ট কেটে নেওয়া বা লিগ থেকে অবনমন। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিংস যদি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উত্থাপন করতে পারে এবং অভিযোগ ভুল প্রমাণিত হয়, তাহলে আবেদন খারিজ করে দেবে ফিফা।
গত বছরের জুলাইয়ে অস্কার ব্রুজোনের জায়গায় কিংসের কোচের দায়িত্ব নেন তিতা। রোমানিয়ার এই কোচের অধীন ক্লাবটি চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগ জিততে না পারায় তিতাকে ছাঁটাই করে ক্লাবটি। এরপর বেতন, বোনাস ও আরও কিছু পাওনা নিয়ে ফিফায় অভিযোগ করেন তিতা।
কিংসের কাছে কত টাকা পাবেন, সেটা স্পষ্টভাবে না জানালেও এ নিয়ে তিতা বলেন, ‘তারা (কিংস) আমার তিন মাসের বেতন ও বোনাস দেয়নি। বিমান ভাড়াও আমি নিজের পকেট থেকে দিয়েছি। একইভাবে ফিটনেস ট্রেইনার তিন মাসের বেতনের সঙ্গে বোনাসও পাবে।’
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)