• সমগ্র বাংলা

বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ২৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে মো. আনিসুর রহমানের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

শনিবার (১৬ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় আনিসুরের স্ত্রী-সন্তান ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ বাইরে থেকে বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে দুইজন আহত হয়েছেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করেন। তবে ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান।

আনিসুরের স্ত্রী রহিমা বেগম বলেন, আমাদের সংসারের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে! ঘরের ভিতর থেকে কিছুই বের করতে পারি নাই, ফ্রিজ, টিভি, শোকেস, আলমারি, খাট, বিছানা পত্র, নগদ ৫ লক্ষ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার সহ বাড়ি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হাতে সর্বমোট ২৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

মন্তব্য (১)





image
image

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

১

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ...

image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

৩

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৪

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৫

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

  • company_logo