• রাজনীতি

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৭ আগস্ট) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি।

প্রসঙ্গত, এরইমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে।

জুলাই সনদের খসড়ায় উল্লেখ করা হয়, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হওয়া গেছে। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি, কোনও কোনও দল কোনো কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo