• রাজনীতি

শৃঙ্খলাভঙ্গের কারণে ৩ হাজার নেতাকর্মী শাস্তি পেয়েছে: আলাল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গেল এক বছরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের ৩ হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার বিকালে রাজধানীর রাজউক অডিটোরিয়ামে দৈনিক সময়ের অপরাধ চক্র’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

আলাল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। কিন্তু দেশজুড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে, যেটা সত্য নয়।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক বিএনপি নেতাকর্মীর বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করছে। এসব থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় হোসেন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, যা ঘটনা সেটাই সংবাদ। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বাড়িয়েও লেখেন। কখনো অসত্য সংবাদও প্রকাশ হতে দেখা যায়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্যকে সাহস করে সত্য বলতে হবে। কেননা, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদেরকে একদিন মরতে হবে এবং সব ধরনের কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বলেন, সমাজে নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের কর্তব্য হচ্ছে, সেসব তুলে ধরা। সাংবাদিকদের সততার সঙ্গে লড়াই করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে।

দৈনিক সময়ের অপরাধ চক্র’র সম্পাদক ও প্রকাশক আমেনা খাতুন ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ব নাগরিক প্রীতি সারমান। এছাড়া আলোচনায় অংশ নেন এবি গ্রুপের চেয়ারম্যান সমীর উদ্দিন সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

 

মন্তব্য (০)





image

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

১

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

২

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজল...

image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

৩

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

৪

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

৫

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

  • company_logo