• সমগ্র বাংলা

বাউফলে বেপরোয়া গতিতে চেয়ারম্যান পরিবহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, কেড়ে নেয় তাজা প্রাণ।

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি : বাউফলের আতঙ্ক বেপরোয়া চেয়ারম্যান পরিবহন। প্রায়ই ঘটে দুর্ঘটনা। গলাচিপা ও দশমিনা দিয়ে ছেড়ে আসা বাউফল দিয়ে বগা ফেরি পাড় হয়ে যাওয়া যেন এক দানব। প্রায়ই কেড়ে নেয় তাজা প্রাণ। এতে যেন অলৌকিক শক্তি বলে ঘুমন্ত অবস্থায় থাকে প্রশাসন। 

১৬ই আগস্ট শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের ১২নং বাউফল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থাহ আফছেরের গ্রেজ নামক এলাকায় ওই দানব চেয়ারম্যান পরিবহন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। 

 ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের ওই বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার বাস চালাতে বাধ্য করা হয়। আবার ড্রাইভারের কেউ কেউ বেপরোয়া গতিতে চালায় যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এ রুটে।

স্থানীয়রা জানান, বাউফল-ঢাকা মহাসড়কে চলাচল করা ঢাকাগামী পরিবহনগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং এতে হতাহতের ঘটনা বেড়ে যাচ্ছে।

এবিষয়ে সহকারি পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরও জোরদার করা হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

  • company_logo