ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (১৯) উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
আত্রাই ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২ টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনেটি পিছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মনিরুল নিহত হন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করাই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

মন্তব্য (০)