• সমগ্র বাংলা

পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত  হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবনা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাবনার প্রধান মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়।

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন ফিতা কেটে র‌্যালীর উদ্বোধন করেন।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডঃ মলয় কুমার দাস রায়, সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দীপঙ্কর সরকার জিতুর নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষ ভদ্র, সমন্বয়কারী আশীষ বসাক, যুগ্ম আহ্বায়ক শ্রী রণদীশ ভট্টাচার্য, উত্তম সাহা, শ্যামল ঘোষ, উত্তম কুন্ডু, অচিন্ত ঘোষ, রঞ্জিত ঘোষ, শুভ সান্যাল, অলোক পাল, মানিক ঘোষ কাঠু, নয়ন সাহা, কমল চন্দ্র দাস, অলোক দত্ত সেন্টু, সোমনাথ বাগচী, তাপস দাস, খোকন বিশ্বাস, উদযাপন কমিটির সদস্য নারু দত্ত, সমর সাহা, রতন সাহা, গৌরাঙ্গ মজুমদার, শুভ বসাক, সঞ্জয় সাহা, উজ্জ্বল দাস, পলাশ পোদ্দার, প্রসাদ দাস, সাগর মজুমদার, অসীম কুমার দাস রায়, রিন্টু সাহা, সৌমিত্র সাহা অপু, দীপ্ত ঘোষ, শুভ মজুমদার, দীপ্ত সরকার, কৃষ্ণেন্দু সাহা, কমল ঠাকুর, শ্যামল দেবনাথ, বিকাশ দেবনাথ, সুভাষ দাস, মুকেশ দাস, সাগর দাস সহ নেতৃবৃন্দ। র‌্যালীর আগে ১০৮ কন্ঠে গীতা পাঠ করা হয়।

মন্তব্য (০)





image

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

১

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ...

image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

৩

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

৪

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৫

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

  • company_logo