• লিড নিউজ
  • রাজনীতি

বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদ জুলুমতন্ত্রের অবসান ঘটিয়েছে: উলিপুরে শিবির সভাপতি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বুলেটের সামনে দাঁড়িয়ে রংপুরের সন্তান আবু সাঈদ জুলুমতন্ত্রের অবসান ঘটিয়েছে। স্বৈরশাসক হাসিনা মনগড়া আইন বানিয়ে দেশের মানুষের উপর জুলুম চালিয়েছে। আমরা এমন প্রধানমন্ত্রী চাই না। এমন নেতা হতে হবে, যে জনগণকে ভালবাসবে। আমরা হযরত উমর(রা.) এর মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী চাই।

‎শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

‎শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিগত ১৬ বছরে যে পরিমাণ লুটপাট ও অর্থপাচার হয়েছে। তা দিয়ে ৪ বার বাংলাদেশের বাজেট করা যেতো। হাসিনা সরকারের এমপিরা সংসদে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা না বলে, মমতাজকে দিয়ে গান-বাজনা করিয়েছে।

‎তিনি আরো বলেন, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। দেশের মানুষকে নানাভাবে দ্বিধাবিভক্ত করে আমাদের জাতীয় সংহতিকে দুর্বল করার নানামুখী অপতৎপরতা চালিয়েছে হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে মুক্তিকামী সাধারন মানুষের উপর।

‎এ সময় জহিরুল ইসলাম টুটুলের সঞ্চালনায় ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের  প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান, জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, পৌর আমির কামাল কবির লিটন, কুড়িগ্রাম জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo