ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বাড়ির পাশের পুকুরে ডুবে বায়েজিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
এর আগে বিকেল ৪টার দিকে পৌরসভার বারইপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ ওই এলাকার মো. রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল বায়েজিদ। হঠাৎ পরিবারের অগোচরে খেলতে খেলতে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...
নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ...
নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

মন্তব্য (০)