• খেলাধুলা

চার দিনের সফরে বাংলাদেশ আসছেন এএফসি সভাপতি

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান। ২৩-২৬ নভেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তিনি। 

‎এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তার সফরকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় বাফুফে। তাদের সকল স্টেকহোল্ডার ক্লাব, জেলা, একাডেমি রেফারি, মিডিয়াসহ এএফসি সভাপতির সফরসূচির পরিকল্পনা করছে বাফুফে।

‎আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রামসূচি এএফসিকে জানাবে। দুই পক্ষ আলাপ-আলোচনার পর সফরসূচি চূড়ান্ত হলে মিডিয়ায় প্রকাশ করার পরিকল্পনা বাফুফের। 

‎কিউবা মিচেলকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস
‎বাংলাদেশে ফিফার দুই সাবেক সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ একাধিকবার এসেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিরাও এসেছিলেন। কোনো সময়ই সেই সফরের দৈর্ঘ্য এক-দুই দিনের বেশি হয়নি। 

‎এবারই প্রথম চার দিনের সফরে আসছেন ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সালমান এএফসি সভাপতির পাশাপাশি ফিফারও সহ-সভাপতি।

মন্তব্য (০)





  • company_logo