• সমগ্র বাংলা

শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্ষণিকা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মাহমুদ হাসান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান, উপজেলা জামায়াতের আমির মো. নূরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় বক্তারা বলেন, দূর্ণীতি মহামারি  ব্যাধির ন্যায় চারদিকে ছড়িয়ে পড়েছে। এর মূল উৎপাটন করতে হবে। পাশাপাশি দূর্ণীতির ভয়াবহতা সম্পর্কে সকলকে জানাতে হবে। পারিবারিক ভাবে শিশুদের দূর্নীতির কুফল সম্পর্কে জানাতে হবে। প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। 

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo