ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রেলপথ অবরোধ করে তারা। এর জেরে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, বুধবার সকালে উল্লাপাড়া রেলগেটে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও। একপর্যায়ে রেলপথ অবরোধ করে তারা।
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদানসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এর আগে মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)