• সমগ্র বাংলা

শ্রীপুরে ব্রিজ থেকে ঝাপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ। উদ্ধার কাজ করছে ফায়ারসার্ভিস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে । নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নদী তীরে স্বজন, প্রতিবেশী ও উচ্ছোক জনতার ভীড়।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীর উপর নির্মিত ত্রিমোহনী ব্রিজে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো উদ্ধার হয়নি নিখোঁজ কলেজ ছাত্রী। 

নিখোঁজ কলেজ ছাত্রী লামিয়া আক্তার (১৭) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের কন্যা। তিনি পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপটেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান , আজ বেলা ১০ টার দিকে ব্রিজ থেকে কিছু পড়ার শব্দ পাই। আমরা মনে করেছি হয়তো কেউ ময়লা আবর্জনা ফেলেছে। কিন্তু কাছে গিয়ে দেখি একটি মেয়ে পানিতে ডুবছে আর ভাসছে।  এরপর আমার দুজন ডাক চিৎকার দিয়ে পানিতে লাফিয়ে পড়ি। সাঁতরে কাছাকাছি যাওয়ার আগেই সে তলিয়ে যায়। নদীর স্রোতের কারণে পৌঁছাতে দেরি হয়। যাঁর কারণে মেয়েটিকে বাঁচাতে পারিনি। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, কলেজ পড়ুয়া এক ছেলের সঙ্গে নিখোঁজ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু বিষয়টি পারিবারিক ভাবে মেনে নেয়নি। এনিয়ে তাদের পারিবারিক সমস্যা চলছিলো। ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে মনে হয় মেয়েকে শাসন করার কারণে সে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা করছে।

নিখোঁজ শিক্ষার বাবা দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাতে মেয়ের জন্মদিন ছিলো। ঝাঁক ঝমক ভাবে অনুষ্ঠান হয়েছে। কি কারণে মেয়ে নদীতে ঝাপিয়ে পড়লো বলতে পারবো না।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, আজ বেলা ১১ টার দিকে জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে অনেক স্রোত থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

image

ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

৩

নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...

image

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

image

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ...

  • company_logo