• খেলাধুলা

স্ত্রীসহ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বাফুফের সহ-সভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত।
‎
‎মঙ্গলবার (১২ আগস্ট) শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ফাহাদের স্ত্রী বিদেশি নাগরিক নোরা লাহলালি।
‎
‎এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি পাঠানো হয়েছে ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায়।
‎
‎আদালত সূত্রে জানা গেছে, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম দেশে-বিদেশে বিলাসী জীবন যাপন করলেও ব্যাংকের টাকা পরিশোধ করছেন না। এ কারণে গত জানুয়ারিতে ওই খেলাপি ঋণ আদায়ে মামলা করে ইউসিবি। কোনো জামানত ছাড়াই ২০১৮ সালে ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের বিপরীতে এই ঋণ দেওয়া হয়। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস’।
‎
‎ঋণ নেওয়ার পর দু’দফা পুনঃতপশিল করা হয়। ঋণ পরিশোধের সুবিধার্থে তাকে সুদ মওকুফ সুবিধাও দেওয়া হয়। এরপরও তিনি ঋণ পরিশোধ না করে বারবার সময় বাড়িয়ে আসছেন। তাই বাদীপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo