ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকারের কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে মমিনুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এ সময় জব্দ করা নিষিদ্ধ ৫ হাজার মিটারের ১০২টি কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযুক্ত মমিনুল ইসলাম(৫২) উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও পুলিশ দূর্গাপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মমিনুল ইসলামের দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

মন্তব্য (০)