• রাজনীতি

১৭ বছর ফ্যাসিস্ট আ'লীগ ঘরে থাকতে দেয়নি : কৃষিবিদ হাসান জাফির তুহিন

  • রাজনীতি

বক্তব্য রাখছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ফ্যাসিস্ট আওয়ামীলীগ ১৭ বছর আমাকে ঘরে থাকতে দেয়নি। আমার স্ত্রী-সন্তানকেও ঘরে থাকতে দেয়নি। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে পালিয়ে বেড়াতে হয়েছে। জুলুম নির্যাতন আর শতাধিক মামলা মাথায় নিয়ে দলের পক্ষে কাজ করেছি। তাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সকল বিদ্ধেষ ভুলে আসুন এক কাফেলায় যাত্রা শুরু করি। আগামী দিনে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

দেশ নায়ক তারেক রহমান আমাকে আপনাদের খেদমত করতে পাবনা-৩ এলাকায় পাঠিয়েছেন। আমি তার নির্দেশ মেনে ধানের শীষের প্রার্থী হয়ে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় কাজ করছি। 

বিগত ১৭ বছর আপনাদের সরলতার সুযোগ নিয়ে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা কোন কাজ করেনি। এখনও পাবনা-৩ এলাকায় অনেক দূর্গম পথ রয়েছে। যেখানে উন্নয়নের গল্প শোনানো হয়েছে কিন্তু বাস্তবতায় কিছুই নেই। আমাকে আপনারা নির্বাচিত করলে আপনাদের যোগ্যতার অবশ্যই মূল্যায়ন হবে।

মঙ্গলবার (১২ আগষ্ট) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ায় বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন উপরোক্ত কথাগুলো বলেন।

মো. আবু হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুসহ স্থানীয়, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এর আগে কৃষিবিদ হাসান জাফির তুহিন সকাল থেকে দিনভর ছাইকোলা ইউনিয়ন এবং নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo