• রাজনীতি

ইসির সংলাপেও এককভাবে অংশ নেবে এনসিপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগামী রোববার (২৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে অংশ না নিয়ে এককভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর আগে গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত সংলাপেও এককভাবে অংশ নিয়েছিল দলটি।

এনসিপি সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক সংকট এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপে বসার কথা রয়েছে। তবে ওই সংলাপে এনসিপির কোনো প্রতিনিধি অংশ নেবেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে দল হিসেবে পৃথক বৈঠকে অংশ নেওয়ার ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের সংলাপেও একই কৌশল অনুসরণ করছে দলটি।

ইসির সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে। দলটির একাধিক নেতা বলছেন, নিজেদের রাজনৈতিক অবস্থান, প্রস্তাব ও দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে পৃথকভাবে সংলাপে অংশ নেওয়া প্রয়োজন। জোটের সঙ্গে অংশ নিলে দলের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও গুরুত্ব কিছুটা আড়ালে পড়ে যেতে পারে। তাই আপাতত জোটের চেয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক শক্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছে এনসিপি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেন, ‘জোটের অংশ হিসেবে নয়, দল হিসেবেই ইসির সংলাপে অংশ নেব। রাজনীতির মাঠে এনসিপি নিজস্ব অবস্থান তৈরি করে সামনে এগিয়ে যেতে চায়।’

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আহ্বান করা সংলাপে ১১ দলীয় জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে আমরা ১১ দলীয় জোটবদ্ধভাবেই অংশগ্রহণ করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দেওয়া হয়েছে। সেখানেও আমরা ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেব।’

এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করা এবং জুলাই গণহত্যার বিচারের দাবিসহ পাঁচ দফা দাবিতে আগামী ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জে সমাবেশ করার পরিকল্পনা করছে এনসিপি। দলীয় সূত্র জানায়, সমাবেশের তারিখ এগিয়ে আনা হলে তা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও ধারাবাহিকভাবে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে এনসিপির।

উল্লেখ, আগামী রোববার ২৯ নভেম্বর থেকে ইসির এ সংলাপ শুরু হয়ে চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এতে দেশের ৫৫ টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

১

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যা...

image

‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না’: হেফাজতে ইসলাম

২

নিজস্ব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল...

image

এমপির ব্যস্ততার ফাঁকে আবারও শিক্ষকতায় ফিরলেন হাসনাত আবদু...

৩

নিজস্ব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের আগেই শিক্ষকতা ও কোচিং পেশার ...

image

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমি...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির ঘটনা এ...

image

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্...

  • company_logo