• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ ফার্মেসীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে আরাফাত মেডিকেল হল, হিয়া মেডিকেল হল ও আবির মেডিকেল হল সহ মোট তিন ফার্মেসি মালিককে 'ওষুধ ও কসমেটিক আইন ২০২৩' অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, ফার্মেসি গুলোতে বাণিজ্যিক প্যাকেটের আড়ালে স্যাম্পল ওষুধ বিক্রি করা হচ্ছিল। এছাড়াও, বিভিন্ন রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের ফলে শারীরিক জটিলতা, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল জানান, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি একটি গুরুতর অপরাধ, যা জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। এ ধরনের ওষুধ সেবন করলে মানুষের শারীরিক ক্ষতি হতে পারে, এমনকি জীবনহানিও ঘটতে পারে। অসাধু ব্যবসায়ীরা সামান্য লাভের জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা দরকার। এতে করে অন্যরাও এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। সাধারণ মানুষের উচিত, ওষুধ কেনার সময় ওষুধের মেয়াদ দেখে নেওয়া এবং কোন ধরনের সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

image

ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

৩

নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...

image

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

image

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ...

  • company_logo