• সমগ্র বাংলা

কেরানীহাটে হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি রেস্তোরাঁকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ (১২ আগস্ট ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর পরিচালনা, পঁচা ও বাসি খাবার সংরক্ষণ, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্ট, মেহফিল রেস্টুরেন্ট ও আল ঈশান রেস্টুরেন্টকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া কেরানীহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। বিভিন্ন মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৩

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৪

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৫

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

  • company_logo