• সমগ্র বাংলা

গোবিন্দগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত ও আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

মঙ্গলবার দুপুর আড়াই টা দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে তিন জন নিহত হয়।নিহতরা হলেন,ইসলামপুর মাদ্রাসা সুপার জাহিদুল ইসলাম (৫৫), চাপড়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে নুরুন্নবী মিয়া(৩০)ও  শিবগঞ্জ উপজেলা দাড়িদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে শিশু রাফি ইসলাম (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার  দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রীর নিহত হয় এবং গুরুতর আহত হন অন্তত ৫ জন।পরে আহতদের চিকিৎসা জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo