• শিক্ষা

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন

  • শিক্ষা

ফাইল ছবি

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের চলমান কম্বাইন্ড ডিগ্রীর আন্দোলনের বিষয়টি নিয়ে দ্রুত সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষিদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে সভাপতি এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক এবং  কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ৭. ড. ফারুক আহম্মদ।

ওই কমিটির চারটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। কমিটিটি- দুই অনুষদের শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত আবেদন বিবেচনা করবেন, দুই অনুষদের অনুষদীয় সভার সিদ্ধান্তাবলী পর্যালোচনা করবেন, কমিটিটি অনুষদ দুইটির ছাত্র প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে করনীয় সম্পর্কে অতি দ্রুত রিপোর্ট/সুপারিশ প্রদান করবেন এবং এতদবিষয়ে সরকারী/সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধিদপ্তর/পেশাজীবী গোষ্ঠীর সাথে আলোচনা করে করণীয় ঠিক করবেন।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo