• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ চুরি ও হামলার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা  মো. আলফাজের বিরুদ্ধে। মঙ্গলবার (১২আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি  প্রেসক্লাবে  সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের পক্ষের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা। 

লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান, ২০২৩ সালে আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি ও দুইজনকে পঙ্গু করে দেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয়। এরপরও আলফাজ কোর্টের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এবং উল্টো এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে ১ হাজার ফিট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তবে মালামাল থানায় নিয়ে যাওয়ার পথে আলফাজ ও তার সহযোগীরা হামলা করে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চার মাস পার হলেও মামলাটি এন্ট্রি হয়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে অতীতে দুর্নীতি, ভুয়া চুক্তি, চেক জালিয়াতিসহ একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo