ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে জেলায় জেলায় প্রথমিক শিক্ষা অফিস ঘেরা ও মার্চ ফর ঢাকা কর্মসুচি গ্রহন হুসিয়ারী দিয়েছে ঝিনাইদহ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
সংগঠনটির জেলা শাখা মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসুচির হুসিয়ারী দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনুর আলম লিটন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা নেতা গোলাম মোস্তফা চঞ্চল, আতিয়ার রহমান, বজলুর রহমান, কাজী মনজুরুল হক ও কামরুজ্জামান লিটন।
লিখিত বক্তব্যে বলা হয়, বৃত্তি পরীক্ষা শুধু আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতি। শিশুদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। অথচ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা কুচক্রি মহল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে না পারলে যে মানসিক চাপ ও যন্ত্রনার শিকার হবে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

মন্তব্য (০)