• খেলাধুলা

‘ইংল্যান্ড পাকিস্তান উইন্ডিজকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ জানাবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ৭ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় চক্রে ১২ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ জিতে মাত্র একটিতে। তৃতীয় চক্রে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ক্রমান্নয়ে উন্নতি করলেও ফাইনালে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি কথা বলব না কারণ তারা ফাইনালে যেতে পারবে না। তারা লড়াইয়েও আসতে পারবে না। সবাই যখন বাংলাদেশের বিপক্ষে খেলে তারা তখন পয়েন্ট পাওয়ার কথা ভাবে। বিশেষ করে বাংলাদেশ যখন তাদের দেশে সফর করে। কিন্তু নিশ্চিতভাবেই দেশের মাটিতে প্রতিপক্ষকে কঠিন জবাব দেবে বাংলাদেশ।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলোতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। 

এ ব্যাপারে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মাঠে গিয়ে খেলবে। ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাজেভাবে হারবে। তারা হয়ত কোয়ালিফিকেশনের কাছেও আসতে পারবে না।’

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo