ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে। সিলেটসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।
সোমবার সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদল সভাপতি বলেন, অতীতে ছাত্র রাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও বাংলাদেশ ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে। তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। কাউন্সিলে মোট ভোটার ৬৩৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)