• সমগ্র বাংলা

গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় গলাচিপা থানার সামনে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক কাঠামোর তীব্র সমালোচনা করেন। তারা প্রশ্ন তোলেন, “আর কত সাংবাদিক ও সাধারণ মানুষের প্রাণ গেলে এ দেশের বিচারব্যবস্থার সংস্কার হবে?” বক্তারা প্রশাসনের “গ্রেফতার নাটক” বন্ধ করে সঠিক ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই হত্যাকান্ডের বিচার বিলম্বিত হলে দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তারা সাগর-রুনি হত্যাকান্ডসহ অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনার উল্লেখ করে বলেন, আজ পর্যন্ত এসব ঘটনার ন্যায়বিচার হয়নি। তুহিন হত্যার বিচার দ্রুত শেষ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার হলেও অতি দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিচারের নামে কোনো ধরনের বিলম্ব বা বিতর্ক সাংবাদিক সমাজ মেনে নেবে না। এসময় উপস্থিত ছিলেন গলাচিপার একাংশ প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন, একাংশ প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, একাংশ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, একাংশ প্রেস ক্লাবের সভাপতি হাফেজ উল্লাহ্, টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি জসিম উদ্দিন, গলাচিপা রিপোর্টারস ক্লাবের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মাসুদ, কাওছার আহম্মেদ, সাইমুন রহমান এলিট, নাসির উদ্দিন, হাসান  এলাহী, সোহাগ রহমান, সঞ্জিব দাস, জিল্লুর রহমান জুয়েল, ইমন মিয়া, কমল সরকার, বিনয় কর্মকার, আহসান উদ্দিন জিকু, নাসির উদ্দিন প্যাদা, পঙ্কজ গাঙ্গুলী, সঞ্জিব সাহা, সাকিব হাসান  প্রমুখ।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

image

ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

৩

নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...

image

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

image

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ...

  • company_logo