• সমগ্র বাংলা

দুই হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া বিশেষ অভিযানে রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুই বাসিন্দার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

সোমবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকার ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা গেট-সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে মো. জোবায়ের (৩০) এবং ওই ক্যাম্পের ই ব্লকের মো. সৈয়দের ছেলে নূর সৈয়দ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা-পুলিশ ওই এলাকায় তল্লাশি চেকপোস্ট বসায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও মালামাল তল্লাশি করে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo