ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিম-এর আওতায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিজন শিক্ষার্থীকে ৫,০০০ টাকা করে মোট ১লাখ টাকার ব্যাংক চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের
হাতে এ চেক তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)